প্রকাশিত তথ্যের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চা-বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী’ শিরোনামে গতকাল শনিবার প্রথম আলোর পৃষ্ঠা ৭-এ (সারা বিশ্ব) প্রকাশিত প্রতিবেদনে নরেন্দ্র মোদি সম্পর্কে বলা হয়েছে, তিনি ‘আরএসএসের প্রচারক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর’। প্রতিবেদনটির তথ্যের উৎস ছিল বার্তা সংস্থা আইএএনএস৷ তাই প্রতিবেদনে সূত্রের তথ্য হুবহু রাখা হয়৷
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ভারত ও পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। হয়তো সে কারণে নিজস্ব প্রেক্ষাপটে কোনো কোনো বিদেিশ সংবাদমাধ্যম কখনো কখনো একে পাস্তিকান-ভারত যুদ্ধও বলে থাকে৷ কিন্তু ১৯৭১ সাল বিশ্ব ইতিহাসে বাংলাদেশ মুক্তিযুদ্ধের বছর হিসেবেই সর্বজনীনভাবে স্বীকৃত৷
—বার্তা সম্পাদক৷