প্রকৃতিপ্রেমী পোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতি ও মানুষের মধ্যে সম্পর্ক নিয়ে একটি বাণী লিখছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের মুখপাত্র ফাদার ফেদেরিকো লোম্বার্দি গত শুক্রবার এ তথ্য জানিয়ে বলেন, বাণী লেখার বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। এর বিষয় হবে মানবজাতির প্রতিবেশ। গত বছরের মার্চে রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় গুরু নির্বাচিত হওয়ার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার পরিবেশ রক্ষার আবেদন জানিয়েছেন পোপ ফ্রান্সিস। সর্বশেষ ১৪ জানুয়ারি কূটনীতিকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘ঈশ্বর সর্বদা ক্ষমাশীল। আমরাও মাঝেমধ্যে ক্ষমা করি। কিন্তু প্রকৃতির সঙ্গে অন্যায় করা হলে প্রকৃতি কখনো ক্ষমা করবে না।’ রয়টার্স।