প্রখ্যাত মানবাধিকারকর্মী ইয়েলেনার জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রখ্যাত মানবাধিকারকর্মী ইয়েলেনা বোনার (৮৮) আর নেই। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে তিনি মারা গেছেন। তিনি নোবেল বিজয়ী পদার্থবিদ প্রয়াত আন্দ্রেই শাখারভের স্ত্রী।রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানায়, ইয়েলেনার মেয়ে তাতিয়ানা ইয়ানকেলিভিচ তাঁর মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু বলেননি। সাম্প্রতিক বছরগুলোতে ইয়েলেনা বোস্টনেই বসবাস করছিলেন।সোভিয়েত আমলের ভিন্নমতাবলম্বী ইয়েলেনা কমিউনিস্ট-পরবর্তী রাশিয়ায়ও মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে কর্মকাণ্ড অব্যাহত রাখেন। এক পর্যায়ে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনেরও সমালোচক হয়ে ওঠেন তিনি।১৯২৩ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত তুর্কমেনিস্তানে জন্মগ্রহণ করেন ইয়েলেনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি সেবিকা হিসেবে কাজ করেছেন। রয়টার্স।