প্রখ্যাত লেখক চিনুয়া আচেবে আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার প্রখ্যাত লেখক চিনুয়া আচেবে আর নেই। তিনি বার্ধক্য-জনিত অসুখে ভুগে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।নাইজেরিয়া সরকারের এক মুখপাত্র গতকাল এক বিবৃতিতে জানান, দেশ এখন তাঁর কৃতীসন্তানের মৃত্যুতে শোক পালন করছে। আচেবের পরিবারের সদস্যদের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, তাঁর সময়ের মহান সাহিত্যিকদের একজন ছিলেন আচেবে। তাঁর ‘প্রজ্ঞা ও সাহস’ পরিচিত সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছে। আচেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশকরে বিবৃতি দিয়েছে নেলসন ম্যান্ডেলা সেন্টার। বিবৃতিতে আচেবের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।চিনুয়া আচেবেকে বলা হয় ইংরেজি ভাষায় আফ্রিকার সাহিত্যের জনক। তাঁর লেখা থিংস ফল অ্যাপার্ট উপন্যাসটি (১৯৫৮) বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পায়। বইটির অন্তত এক কোটি কপি বিক্রি হয়।চিনুয়া আচেবে ১৯৯০ সালে গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। আচেবের ২০টির বেশি বই লেখেন। দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী ঔপন্যাসিক নাদিন গর্ডিমার ২০০৭ সালে আচেবেকে ‘আফ্রিকার আধুনিক সাহিত্যের জনক’ বলে আখ্যা দেন। ওই বছরই আচেবে বুকার পুরস্কার লাভ করেন। নাদিন গর্ডিমার তখন বুকার পুরস্কার কমিটির বিচারকদের একজন ছিলেন।আচেবের লেখা থিংকস ফল অ্যাপার্ট উপন্যাসটি ৫০টির বেশি ভাষায় অনূদিত হয়। উপন্যাসটি আফ্রিকার ইগবো সমাজের ঐতিহ্যকে উপজীব্য করে লেখা। এতে পশ্চিমা সংস্কৃতি ও ইগবোদের ঐতিহ্যের মধ্যে সংঘাতকে নিপুণ হাতে আঁকেন তিনি।ঢাকায় প্রথমা প্রকাশন থেকে চিনুয়া আচেবের অ্যারো অব গড উপন্যাসের অনুবাদ দেবতার ধনুর্বাণ প্রকাশ করা হয়েছে। বইটি অনুবাদ করেছেন খালিকুজ্জামান ইলিয়াস। বিবিসি।