প্রখ্যাত সাংবাদিক ডেভিড ফ্রস্টের জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ফ্রস্টের
ডেভিড ফ্রস্টের

যুক্তরাজ্যের বিশিষ্ট লেখক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডেভিড ফ্রস্ট আর নেই। ৭৪ বছর বয়সে গত শনিবার তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। ফ্রস্টের পরিবার এক বিবৃতিতে গতকাল রোববার এ খবর জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, হূদেরাগের আক্রমণই ছিল স্বনামখ্যাত ফ্রস্টের মৃত্যুর কারণ।
১৯৭৭ সালে ‘কুইন এলিজাবেথ’ জাহাজে অবস্থানকালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের একটি দীর্ঘ সাক্ষাৎকার নেন ফ্রস্ট। এতে বহুল আলোচিত ওয়াটারগেট কেলেঙ্কারি প্রসঙ্গে বিভিন্ন তথ্য প্রকাশিত হয়। ওই সাক্ষাৎকারের জন্য ফ্রস্ট স্মরণীয় হয়ে আছেন।
ফ্রস্টের মৃত্যুতে পরিবারের দেওয়া বিবৃতিতে বলা হয়, শিগগিরই পারিবারিকভাবে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আর তাঁর স্মরণসভার সময়সূচি পরে জানানো হবে।
ডেভিড ফ্রস্টের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেন, ডেভিড ফ্রস্ট ছিলেন একজন বন্ধুপ্রতিম ব্যক্তি ও অসাধারণ সাক্ষাৎকারগ্রহীতা। এএফপি ও বিবিসি।