প্রচণ্ডের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে শেষমেশ দক্ষিণ নেপালের সিরাহা আসনে জয় পেয়েছেন মাওবাদী শীর্ষ নেতা পুষ্প কমল দহল প্রচণ্ড। তবে সামান্য ভোটের ব্যবধানে। ইউসিপিএন (মাওবাদী) দলের নেতা প্রচণ্ড পেয়েছেন ১৫ হাজার ২৪৪ ভোট। দ্বিতীয় স্থানে থাকা সিপিএন-ইউএমএল প্রার্থী লীলা শ্রেষ্ঠ তাঁর চেয়ে মাত্র ৯০০ ভোট কম পেয়েছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে রাজধানী কাঠমান্ডুর আসনে পরাজিত হন প্রচণ্ড। ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে ইতিমধ্যেই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন তিনি। পিটিআই।