প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে গতকাল শুক্রবার প্রচারণার শেষ দিনে প্রার্থীরা কর্মব্যস্ত দিন কাটিয়েছেন। আজ শনিবার ভোট নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, নির্বাচনে তাইওয়ানের ক্ষমতাসীন প্রেসিডেন্ট মা ইং-জিউ ও বিরোধী দলের নেতা তাই ইং-ওয়েনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এতে নিরপেক্ষ ভোটারদের ওপরই নির্বাচনের ফলাফল নির্ভর করছে। মা ইং-জিউ গত চার বছরে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন। তবে চীনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তাই ইং-ওয়েন সংশয়বাদী। এএফপি।