প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টালিউড তারকা তাপস পাল পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নেমেছেন। প্রচারের সময় তিনি সিপিএমকে কুৎসিত ভাষায় আক্রমণ করেন।গত শুক্রবার নদীয়ার মাজদিয়ায় পঞ্চায়েত নির্বাচনের এক প্রচার সভায় তাপস পাল বলেন, ‘সিপিএম কুকুরের জাত। এদের পশ্চিমবঙ্গছাড়া করুন। ওই জাতটাকে নিশ্চিহ্ন করে দিন। ওরা মা মানে না, বোন মানে না।’এর আগে নদীয়ার তেহট্টের কুলগাছিতে অপর এক জনসভায় তাপস বলেছিলেন, ‘সিপিএম নোংরা দল। এদের মেরে সোজা করে দিতে হবে।’