প্রণবের নাম নিলেন না মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে এবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জোর রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল শুরুও করেছে নিজেদের মধ্যে সলাপরামর্শ। তবে কংগ্রেসের পক্ষ থেকে এখনো ঘোষিত হয়নি তাদের প্রার্থী কে হতে চলেছেন। তবে কংগ্রেসের অন্দরমহলের খবর, এই পদের প্রার্থী হিসেবে সবাই প্রণব মুখার্জিকে চাইছেন। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি একটি টেলিভিশন সাক্ষাৎকারে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মুখে আনেননি প্রণব মুখার্জির নাম। ওই সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা রাষ্ট্রপতি পদে পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী, লোকসভার স্পিকার মীরা কুমার ও সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের নাম বলেন।