প্রতারণার ডেটিং সাইটে ১৫ মাসে ১০ লাখ ব্রাজিলীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার সঙ্গীর সঙ্গে কি আপনি প্রতারণা করতে চান? তাহলে অনলাইনভিত্তিক ডেটিং সেবাদানকারী প্রতিষ্ঠান অ্যাশলে ম্যাডিসনই হচ্ছে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা।কানাডীয় এই ওয়েবসাইট মাত্র ১৫ মাস আগে ব্রাজিলে ঢুকেই বাজিমাত করেছে। এই সময়ের মধ্যেই তারা ১০ লাখ ব্রাজিলীয়র দৃষ্টি কেড়েছে।‘ছোট্ট জীবন, একটা সম্পর্ক গড়ো’—এই স্লোগান নিয়ে ১০ বছর আগে যাত্রা শুরু করে অ্যাশলে ম্যাডিসন। বর্তমানে ২৪টি দেশে এর কার্যক্রম রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৮০ লাখ এবং কানাডায় ৬০ লাখ সদস্য রয়েছে তাদের। তবে সদস্যসংখ্যা বৃদ্ধির হার বিবেচনায় ব্রাজিলেই প্রতিষ্ঠানটি সবচেয়ে দ্রুত বিকশিত হচ্ছে। দেশটিতে তাদের মোট সদস্যের ৭০ শতাংশই পুরুষ।ব্রাজিলে অ্যাশলে ম্যাডিসনের প্রতিনিধি এদুয়ার্দো বর্জেসের মতে, সাম্বা নাচ ও কার্নিভাল উৎসবের জন্য বিখ্যাত দেশটির নাগরিকদের মধ্যে আমোদ-আহ্লাদ, যৌনতা ও রোমাঞ্চের প্রবণতা বেশি। এর সঙ্গে রয়েছে প্রযুক্তির প্রতি মুগ্ধতা এবং অন্যের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাতের তীব্র ঝোঁক। এসব কারণেই সেখানে তাঁদের কার্যক্রম প্রত্যাশার চেয়ে দ্রুত প্রসারিত হচ্ছে। এএফপি।