প্রতারিত বিনিয়োগকারী নয় পরিবারের জন্য উদ্বিগ্ন ম্যাডফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ জালিয়াত বার্নার্ড ম্যাডফ সর্বস্ব হারানো বিনিয়োগকারীদের চেয়ে নিজ পরিবার নিয়ে বেশি উদ্বিগ্ন। কারাগার থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারে কারাবাসকে নিজের কৃতকর্মের জন্য প্রাপ্য দণ্ড বলেও উল্লেখ করেন একসময়ের দোর্দণ্ড প্রতাপশালী এই ধনকুবের।বার্নার্ড ম্যাডফ এবিসি টেলিভিশনকে বলেন, তিনি নর্থ ক্যারোলাইনার কারাকক্ষে ‘ভয়ানক দুঃস্বপ্নে’ ভুগছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে বিচ্ছেদের কারণে তিনি হতাশ। ম্যাডফ বলেন, পরিবারের সদস্যদের দেখা না পাওয়া এবং পরিবার যে তাঁকে ঘৃণা করে, সেটা জানতে পারা সবচেয়ে বেদনাদায়ক বিষয়। তিনি বলেন, ‘আমি তাদের বিশ্বাস ভঙ্গ করেছি।’যেসব ব্যক্তি ম্যাডফকে বিশ্বাস করে নিজের সঞ্চয় খুইয়েছেন, তাঁদের দুরবস্থার ব্যাপারে তাঁকে কম উদ্বিগ্ন মনে হয়েছে। অনেক ব্যক্তি ম্যাডফকে বিশ্বাস করে তাঁদের সর্বস্ব খুইয়েছেন।ম্যাডফ বলেন, ‘আমি বুঝতে পারছি, কেন গ্রাহকেরা আমাকে ঘৃণা করেন। কাঁচা অর্থের উৎস শেষ হয়ে গেছে।’নর্থ ক্যারোলাইনার কারাগারে ৭৩ বছর বয়সী ম্যাডফের সাক্ষাৎকার নিয়েছেন সাংবাদিক বারাবারা ওয়াল্টার।কোটি কোটি ডলার বিনিয়োগ জালিয়াতির নায়ক বার্নার্ড ম্যাডফ। হাজার হাজার বিনিয়োগকারী তাঁকে বিশ্বাস করে বছরের পর বছর বিনিয়োগ করেছিলেন। ম্যাডফের মাধ্যমে অর্থ লগ্নি করে ছয় হাজার কোটি ডলারের বেশি মার্কিন ডলার খুয়েছেন বিনিয়োগকারীরা। আদালত তাঁকে ১৫০ বছরের কারাদণ্ড দিয়েছেন।