প্রতি দশে এক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসে জন্ম নেওয়া প্রতি ১০টি শিশুর একটি মুসলিম পরিবারে জন্ম নিচ্ছে। এই হার যুক্তরাজ্যে মুসলিমদের সংখ্যা বৃদ্ধিকে নির্দেশ করে। ২০১১ সালে করা এক সমীক্ষার ভিত্তিতে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয় এই তথ্য জানায়। যুক্তরাজ্যের মানুষের ধর্ম ও বিভিন্ন বয়সের মানুষের ওপর এই সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাজ্যের ৩৫ লাখ শিশুর (সদ্যোজাত থেকে চার বছর বয়সী) মধ্যে তিন লাখ ২০ হাজার শিশুই মুসলিম। দ্য টেলিগ্রাফ।