প্রতি পাঁচজনের একজন নিরক্ষর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মধ্যে একজন কার্যত নিরক্ষর। অর্থাৎ, সাধারণ ব্যবহারিক প্রয়োজনে পড়াশোনার ক্ষেত্রে তাঁর সামর্থ্য অপর্যাপ্ত। বিশ্ব সাক্ষরতা ফাউন্ডেশনের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিরক্ষরতার কারণে যুক্তরাজ্যের প্রায় ৮০ লাখ মানুষ দৈনন্দিন জীবনে প্রতিকূলতার মুখে পড়েন। ওষুধের গায়ে লেখা নির্দেশনা বা চেক বইয়ের লেখা তথ্য পড়তে গিয়ে সমস্যায় পড়েন বয়স্ক ব্যক্তিদের অনেকেই।বিশ্বের অন্যতম সম্পদশালী একটি দেশে এ রকম অব্যবস্থা ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন বিশ্ব সাক্ষরতা ফাউন্ডেশনের প্রধান অ্যান্ড্রু কায়। তিনি বলেন, ব্রিটেনে কার্যত নিরক্ষর বয়স্ক মানুষের হার ২১ দশমিক ৮ শতাংশ। ইতালিতে এ হার ৪৭ শতাংশ, আয়ারল্যান্ডে ২২ দশমিক ৬ শতাংশ ও যুক্তরাষ্ট্রে ২০ শতাংশ। বিবিসি।