প্রতি ভোটের দাম ২০ ডলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন। এবার নির্বাচনের ব্যয় দাঁড়িয়েছে ২৫০ কোটি ডলার। হিসাব করে দেখা গেছে, এতে ভোটপ্রতি খরচ দাঁড়ায় ২০ ডলার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এই ২৫০ কোটি ডলার আসছে মূলত চারটি উৎস থেকে। নির্বাচনী প্রচারণা চলার সময় রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির কমিটি তহবিল সংগ্রহ করে। এখান থেকে এসেছে ৬৬১ মিলিয়ন ডলার। রিপাবলিকান কমিটি থেকে ৩৬৯ ও ডেমোক্রেটিক কমিটি থেকে ২৯২ মিলিয়ন ডলার। ৭০০ মিলিয়নের বেশি ডলার আসে মার্কিন নাগরিকদের ছোট ছোট অর্থসাহায্য থেকে। বেশির ভাগ সাহায্যই থাকে আড়াই হাজার ডলারের কম। নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নিতে পারে না এমন গ্রুপগুলোও নির্বাচনী ফলাফল প্রভাবিত করার জন্য অর্থ সংগ্রহ করে থাকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সংগৃহীত অর্থের সিংহভাগ খরচ হয় বিজ্ঞাপন নির্মাণে। উত্তেজনাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে গত এক মাসে নির্মিত হয়েছে প্রায় তিন লাখ টেলিভিশন বিজ্ঞাপন। বিবিসি অনলাইন।