প্রতি সপ্তাহেই বসবেন ইসরায়েল-ফিলিস্তিনের আলোচকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেরুজালেমে বুধবার বহুল প্রত্যাশিত ইসরায়েল-ফিলিস্তিন নতুন দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা কয়েক ঘণ্টা ধরে চলে। আলোচনার পরে উভয় পক্ষ জানায়, প্রতি সপ্তাহে সংলাপ চলবে। এ বিষয়ে আপাতত বিস্তারিত জানানো হবে না। ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, দীর্ঘক্ষণ ধরে উভয় পক্ষের মধ্যে গভীর আলোচনা হয়েছে। পূর্বশর্ত অনুযায়ী, ইসরায়েলের কারাগার থেকে ২৬ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় রাত আটটার দিকে আলোচনা শুরু হয়। আলোচনা শেষে একজন ফিলিস্তিনি মুখপাত্র জানান, দুই পক্ষ প্রতি সপ্তাহে বৈঠক করার ব্যাপারে রাজি হয়েছে। বিবিসি।