প্রতি ১০ জনে একজন নারী যৌন নিপীড়নের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে প্রতি ১০ জনে একজন নারী ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার হন। ১৯০টি দেশে ২০ বছর বয়স পর্যন্ত ১২ কোটি নারীর ওপর জরিপ চালিয়ে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এমন তথ্য জানিয়েছে।

বিবিসি অনলাইনে প্রকাশিত ইউনিসেফের ওই জরিপের ফলাফলে নারীর প্রতি সহিংসতার আরও ভয়ংকর তথ্য পাওয়া গেছে। কেবলমাত্র ২০১২ সালেই ৯৫ হাজার শিশু ও কিশোর-কিশোরীকে খুন করা হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগ ছিল লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশের।

ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্টনি লেকের মতে, যেকোনো পরিস্থিতিতেই নারীরা সহিংসতার শিকার হন। বয়স, ভৌগোলিক অবস্থান, ধর্ম, নৃগোষ্ঠী, পরিবারের আয় ভেদে সব ক্ষেত্রে শিশু ও নারীদের ওপর নিপীড়নের ঘটনা একই রকম।

২ থেকে ১৪ বছর বয়সী ১০ জন শিশুর মধ্যে ছয়জনকে শারীরিকভাবে নির্যাতন করে তাদের পরিচর্যাকারীরা। নিজের বাড়ি, স্কুল, খেলার মাঠ যেকোনো জায়গায়, যেকোনো পরিস্থিতিতেই শিশুরা এ রকম নির্যাতন ও সহিংসতার শিকার হতে পারে। অর্থাত্, শিশুদের জন্য কোনো জায়গাই নিরাপদ নয়। বিশেষ করে ইন্টারনেটে যৌন সহিংসতা ও নিপীড়নের ঘটনা বেশি ঘটে থাকে।

শিশুদের ওপর চলা এ রকম যৌন নির্যাতনের ঘটনাগুলো বেশির ভাগ সময় অজানা থেকে যায়। কারণ অনেক দেশেই শিশুদের ওপর সহিংসতা এত বেশি যে এ নিয়ে কেউ সেভাবে মাথা ঘামায় না। এ ধরনের ঘটনাগুলো স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। অনেক ক্ষেত্রে কৌশলে নিজেদের মধ্যে মিটমাট করে ওই সব অপরাধ চাপা দেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে নির্যাতনের শিকার ব্যক্তিরা এসব ঘটনা জানাতে ভয় পায়।
বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একটি আত্মহত্যা