প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে জনসমর্থনে ১৫ শতাংশের বেশি ব্যবধানে এগিয়ে আছেন। গত সোমবার প্রকাশিত এক জনমত জরিপে এ তথ্য জানা গেছে।জরিপ প্রতিষ্ঠান ডাটানালাইসিস পরিচালিত ওই জরিপের ফলাফলে দেখা গেছে, ১৯৯৯ সাল থেকে ক্ষমতায় থাকা জনপ্রিয় বামপন্থী নেতা চাভেজকে (৫৭) আগামী নির্বাচনে সমর্থন দেবেন ৪৬ দশমিক ১ শতাংশ ভোটার। অন্যদিকে ৩০ দশমিক ৮ শতাংশ ভোটার সমর্থন দেবেন তাঁর প্রতিদ্বন্দ্বী মধ্য-বামপন্থী নেতা হেনরিক ক্যাপরিলসকে। গত ১৪ থেকে ২৩ জুন এক হাজার ৩০০ জন ভোটারের ওপর ওই জরিপ চালানো হয়।প্রতিষ্ঠানের জনমত যাচাইকারী লুই ভিসেন্টি লিওন বলেন, ৭ অক্টোবর ভোটের ফলাফলে কী ঘটবে, সে সম্পর্কে এখনই কিছু বলা হলে তা অনেক আগাম মন্তব্য করা হবে। তিনি আশা করেন, নির্বাচনের ফল নির্ধারণে সিদ্ধান্তহীন ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নির্বাচনে ১৬ বছরের বেশি বয়সী এক কোটি ৯০ লাখ বৈধ ভোটার রয়েছেন। এএফপি।