প্রতিনিধি পরিষদে গর্ভপাতবিরোধী বিল পাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রতিনিধি পরিষদে গর্ভপাতবিরোধী সুদূরপ্রসারী একটি বিল পাস হয়েছে। এতে গর্ভধারণের পর প্রথম ২০ সপ্তাহের মধ্যে সব ধরনের গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে। বিলটির বিধান যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যে প্রচলিত এ-সংক্রান্ত আইনের বিপরীত। ওই সব স্থানে গর্ভে ভ্রূণ পুরোপুরি বিকশিত হওয়া শুরুর আগ পর্যন্ত (প্রায় ২৪ সপ্তাহ) গর্ভপাতকে অনুমোদন দেওয়া হয়েছে। রিপাবলিকানরা এই বিলকে গর্ভপাতের বৈধতার বিরুদ্ধে তাঁদের ৪০ বছরের দীর্ঘ প্রচারণায় একটি মাইলফলক হিসেবে দেখছে। তবে বিলটি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত সিনেটে গেলে বাতিল হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। এএফপি।