প্রতিবেশীদের হুমকিতে বেইজিং ভীত নয়: চীন
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর হুমকিতে বেইজিং ভীত নয় বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পূর্ব চীন সাগরে নিজেদের বিমান প্রতিরক্ষা অঞ্চলের বিষয়ে প্রতিবেশী জাপান ‘গুজব ছড়াচ্ছে’৷
এদিকে গতকাল রোববার চীনের জাহাজ পূর্ব চীন সাগরে বিতর্কিত জলসীমায় টহল দিয়েছে বলে অভিযোগ করেছে জাপান৷
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আসিয়ান জোটভুক্ত দেশগুলোর আকাশসীমার নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই৷ তাই পূর্ব চীন সাগরে বিমান প্রতিরক্ষা অঞ্চল গড়ার কোনো প্রয়োজন নেই৷ কারণ এখানে চীন, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম ও তাইওয়ানের দাবি রয়েছে৷
বিবৃতিতে আরও বলা হয়, আসিয়ান সদস্যভুক্ত দেশগুলো থেকে বিমান নিরাপত্তা হুমকি রয়েছে বলে চীন মনে করে না৷ পূর্ব চীন সাগর নিয়ে বর্তমান পরিস্থিতি ও এর আশপাশের দেশগুলোর সঙ্গে ইতিবাচক সম্পর্কের ব্যাপারে বেইজিং অত্যন্ত আশাবাদী৷ বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, আসিয়ান জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক সম্পর্কের বন্ধন ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে৷ এএফপি, রয়টার্স৷