প্রতিরক্ষা খাতে ১১.৬ শতাংশ ব্যয় বৃৃদ্ধির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি গতকাল সোমবার দেশটির ২০১১-১২ অর্থবছরের বাজেট পেশ করেছেন। নতুন বাজেটে প্রতিরক্ষা খাতে ১১ দশমিক ৬ শতাংশ ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এছাড়া সামাজিক খাতে ১৭ শতাংশ ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রণব মুখার্জি তাঁর বাজেট বক্তৃতায় বলেন, আগামী অর্থবছরে স্বাস্থ্য, অপুষ্টি মোকাবিলাসহ সামাজিক খাতে ব্যয় ১৭ শতাংশ বৃদ্ধি পাবে। এর মধ্যে স্বাস্থ্যসেবা খাতে ব্যয় বাড়বে ২০ শতাংশ। উল্লেখ্য, আগামী ১ এপ্রিল ভারতে নতুন অর্থবছর শুরু হচ্ছে।প্রণব মুখার্জি বলেন, ২০১২ সালের মধ্যে ভারতের অর্থনীতিতে নয় শতাংশ প্রবৃদ্ধি আশা করা হচ্ছে। চলতি অর্থবছর প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৮ দশমিক ৫ শতাংশ।অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে মুদ্রাস্ফীতির হার কমবে। বর্তমানে মুদ্রাস্ফীতির হার ৮ দশমিক ৪ শতাংশ। তবে খাদ্যমূল্যে মুদ্রাস্ফীতির হার ১৭ শতাংশ, যা খুবই উদ্বেগজনক। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এরই মধ্যে সতর্ক করে বলেছেন, ভারতের দ্রুত প্রবৃদ্ধির জন্য মুদ্রাস্ফীতি মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। অর্থমন্ত্রী বলেন, পার্লামেন্টে শিগগিরই একটি খাদ্যনিরাপত্তা বিল উত্থাপন করা হবে। এই বিলের আওতায় লাখ লাখ দরিদ্র মানুষকে সস্তায় খাদ্য সরবরাহের নিশ্চয়তা দেওয়া হবে।প্রতিবেশী দেশ চীনের উদয়িমান সামরিক শক্তি মোকাবিলায় বাজেটে বাৎসরিক প্রতিরক্ষা ব্যয় ১১ দশমিক ৬ শতাংশ ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, ভারত সরকার ১০ দশমিক ৫ বিলিয়ন ডলারের জঙ্গি বিমান কেনার বড় ধরণের ুক্তিসহ আরো অনেক পরিকল্পনা নিয়ে এগুবে- প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির প্রস্তাব সে ইঙ্গিত দিচ্ছে। তবে তারা বাজেটের এত বিশাল অঙ্কের ব্যয় নির্বাহ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। রয়টার্স।