প্রতিরক্ষামন্ত্রী পদে প্যানেট্টার মনোনয়ন সিনেটে অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে লিওন প্যানেট্টার মনোনয়ন অনুমোদন করেছে মার্কিন সিনেট।রবার্ট গেটসের উত্তরসূরি হিসেবে আগামী ১ জুলাই কাজ শুরু করবেন সিআইএর সাবেক প্রধান প্যানেট্টা। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পেন্টাগন তাঁর অধীনে আসছে।মঙ্গলবার সিনেটে ভোটাভুটিতে সর্বসম্মতভাবে প্যানেট্টার মনোনয়ন অনুমোদিত হয়। প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্যানেট্টাকে গত মাসে মনোনয়ন দেন। প্রতিরক্ষামন্ত্রী পদে প্যানেট্টার মনোনয়নকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সিনেটে যে মতৈক্য দেখা যায়, তা বিরল। তাঁর পক্ষে শতভাগ ভোটই পড়ে। ভোটের আগে আলোচনায় সিনেটররা সবাই প্যানেট্টার প্রশংসা করেন। ৭২ বছর বয়সী প্যানেট্টা গত কয়েক দশকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে সামনে তাঁর নতুন দায়িত্বের চাপও মনে করিয়ে দেন সিনেট সদস্যরা।প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্যানেট্টা কাজ শুরুর পরই আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শুরু হবে। প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমানোর চাপও মোকাবিলা করতে হবে তাঁকে। রয়টার্স।