প্রতিরক্ষামন্ত্রী পদে হেগেলের মনোনয়ন সিনেটে অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পদে সাবেক সিনেটর চাক হেগেলের মনোনয়ন অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগেলকে মনোনয়ন দেন। হেগেল বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টার স্থলাভিষিক্ত হবেন।১০০ আসনের সিনেটে হেগেলের মনোনয়নের পক্ষে ৫৮ ভোট পড়ে, বিপক্ষে পড়ে ৪১ ভোট। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনুমোদন পেতে প্রয়োজন ছিল ৫১ ভোট। সিনেটে ওবামার দল ডেমোক্রেটিক পার্টির ৫৫ আসন রয়েছে। বিরোধী দল রিপাবলিকান পার্টির রয়েছে ৪৫ আসন। হেগেল রিপাবলিকান নেতা হলেও তিনি মাত্র চারজন রিপাবলিকান সিনেটরের সমর্থন পান। ইরান ও ইসরায়েল বিষয়ে কিছুটা উদারপন্থী বলে হেগেল রিপাবলিকানদের মধ্যে তেমন জনপ্রিয় নন। বিবিসি।