প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি সেরদিউকোভকে বরখাস্ত করেছেন। আনাতোলির স্থলে মস্কোর গভর্নর সেরগেই শোইগুকে নিয়োগ দেওয়া হয়েছে।পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ গতকাল মঙ্গলবার এএফপিকে এ কথা বলেন। ভ্লাদিমির পুতিন তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এ ঘটনাকে রাশিয়ার সবচেয়ে বড় নাটকীয় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সেরগেই শোইগু ততটা জনপ্রিয় না হলেও তিনি পুতিনের প্রিয়পাত্র বলে পরিচিত।দিমিত্রি পেসকোভ জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা একটি ব্যবসা প্রতিষ্ঠানের ১০ কোটি ডলারের সম্পত্তির অনিয়ম খতিয়ে দেখার স্বার্থে সেরদিউকোভকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, স্পর্শকাতর সময়ে পুতিন প্র্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন। কারণ, এখন রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তেমন ভালো যাচ্ছে না। এ ছাড়া নিজ দেশেই পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। এ কারণে পুতিনকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। এএফপি।