প্রতিষ্ঠান ঢেলে সাজাচ্ছেন মিডিয়া মোগল মারডক
ফোনে আড়িপাতার কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে নতুন করে নিজ প্রতিষ্ঠানকে ঢেলে সাজাচ্ছেন মিডিয়া মোগল রুপার্ট মারডক। সর্বশেষ তাঁর ব্রিটিশ সংবাদপত্র ব্যবসাপ্রতিষ্ঠান ‘নিউজ ইন্টারন্যাশনাল’-এর নাম বদল করলেন। লন্ডনভিত্তিক এই প্রতিষ্ঠানটি এখন থেকে ‘নিউজ ইউকে’ নামে চলবে বলে গতকাল বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে।নিউজ ইন্টারন্যাশনালের মালিকানাধীন পত্রিকাগুলো হচ্ছে দ্য সান, দ্য টাইমস ও সানডে টাইমস। সবগুলোই যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত।মারডকের বৈশ্বিক প্রতিষ্ঠান নিউজ করপোরেশন ব্যাপকভাবে পুনর্গঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার। তার আগে ব্রিটিশ ইউনিটের নাম পরিবর্তিত হলো।নিউজ ইন্টারন্যাশনাল গতকাল এক বিবৃতিতে বলেছে, তাদের নতুন নাম ও লোগোতে যুক্তরাজ্যের বাজারে কোম্পানির ‘বিদ্যমান প্রতিশ্রুতির’ প্রতিফলন ঘটেছে। ‘নিকট অতীতের নানা সংকট মোকাবিলায়’ কোম্পানির মৌলিক কাঠামোয় পরিবর্তনের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে।আড়িপাতা কেলেঙ্কারির জেরে ২০১১ সালের জুলাইয়ে ১৬৮ বছরের পুরোনো ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড বন্ধ করে দেন মারডক। এএফপি।