প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের রাজধানী আঙ্কারায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে গতকাল রোববারও পুলিশের সংঘর্ষ হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান আগাম নির্বাচনের দাবি নাকচ করেছেন। টানা বিক্ষোভের ১১তম দিনে  ক্ষমতাসীন ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) নেতা এরদোয়ান গতকাল আদানা শহরে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আগামী স্থানীয় নির্বাচনে আপনারা ব্যালটের মাধ্যমে বিক্ষোভকারীদের উচিত শিক্ষা দেবেন।’ এএফপি ও বিবিসি।