প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ার মানবাধিকার-পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। দেশটি বলেছে, ওই প্রতিবেদন ‘নিছক মিথ্যা’ তথ্যে ভরপুর, যার আবিষ্কারক হচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। জাতিসংঘের প্রতিবেদনটি গত সোমবার প্রকাশিত হয়। এতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে উত্তর কোরিয়ার নেতাদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। জাতিসংঘের প্রতিবেদনে দেশটিতে ‘পদ্ধতিগত, বিস্তৃত এবং স্থূল’ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করা হয়। এএফপি।