প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ও এর আশপাশের এলাকা থেকে প্রায় দুই মাস পর গতকাল মঙ্গলবার জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে গত ২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনকে সামনে রেখে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। প্র্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, জরুরি অবস্থার পরিবর্তে আন্তনিরাপত্তা আইন জারি থাকবে। আজ বুধবার থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তা বলবৎ থাকবে। ইংলাক গতকাল সাংবাদিকদের বলেন, কয়েকটি রাজনৈতিক দলের অনুরোধের প্রেক্ষাপটে জরুরি অবস্থা প্রত্যাহার করা হলো। এএফপি।