প্রত্যাহারের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭২ সালের পর থেকে জাপানের ওকিনাওয়া দ্বীপের সবচেয়ে বড় অংশ স্থানীয় কর্তৃপক্ষের কাছে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে। নারী নির্যাতন ও উচ্ছৃঙ্খলতাসহ বিভিন্ন কারণে ওকিনাওয়ায় মার্কিন সেনাদের উপস্থিতির বিরুদ্ধে জনমত বরাবরই প্রবল। সম্প্রতি স্থানীয় এক নারীকে হত্যার ঘটনায় মার্কিন বাহিনীর একজন বেসামরিক ঠিকাদার গ্রেপ্তার হওয়ার পর থেকে ঘাঁটিবিরোধী মনোভাব আবারও তীব্র হয়েছে। এশিয়ায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি ওকিনাওয়া। এর মার্কিন অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল ডি নিকলসন বলেন, তাঁরা দ্বীপের বাসিন্দাদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল।
রয়টার্স