প্রথম টেস্ট টিউব শিশুর মা আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের প্রথম টেস্ট টিউব শিশুর মা যুক্তরাজ্যের লেসলি ব্রাউন মারা গেছেন। গতকাল বুধবার তাঁর পরিবার জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টলের একটি হাসপাতালে ৬ জুন মারা যান ব্রাউন। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। ১৯৭৮ সালের ২২ জুলাই টেস্ট টিউব-পদ্ধতির মাধ্যমে এক কন্যাসন্তানের জন্ম দেন ব্রাউন। বিজ্ঞানী রবার্ট এডওয়ার্ডস ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্যাট্রিক স্টেপটোর চিকিৎসায় তিনি সফলভাবে গর্ভধারণ করেছিলেন। কন্যাশিশুটির নাম রাখা হয় লুইস ব্রাউন। বিশ্বজুড়ে পরিচিতি পায় শিশুটি।ব্রাউনের মেয়ে লুইস বলেছেন, ‘মা ছিল খুবই শান্ত প্রকৃতির। তিনি খুব করে একটি পরিবার চেয়েছিলেন বলেই গোটা বিশ্বের আলো তাঁর ওপর পড়ে ছিল। আমরা সবাই খুব মিস করছি তাঁকে।’ এএফপি।