প্রথম দেখাতেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো তাঁদের সামনাসামনি দেখা হয়নি বটে, তবে প্রথম দেখাতেই বন্ধুত্ব হতে সময় লাগেনি। তাঁদের একজন বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় ব্যক্তি তুরস্কের নাগরিক সুলতান কোজেন গ্রিনস। অপরজন বিশ্বের খর্বকায় ব্যক্তি চীনের পিংপিং। গত বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এক রোড শোতে অংশ নেন তাঁরা। বিশ্বের দীর্ঘকায় ব্যক্তি ২৭ বছর বয়সী সুলতান কোজেনের উচ্চতা আট ফুট এক ইঞ্চি। আর খর্বকায় ২১ বছর বয়সী পিংপিংয়ের উচ্চতা দুই ফুট ৫ দশমিক ৩৭ ইঞ্চি।পিংপিংয়ের সঙ্গে দেখা হওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সুলতান বলেন, ‘দীর্ঘকায় ব্যক্তি হিসেবে আমার নাম ঘোষণার পর থেকেই পিংপিংয়ের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব ছিলাম। তাঁকে আমাদের এ সুন্দর শহর ঘুরে দেখানোর জন্য অপেক্ষাও সইছিল না আমার। আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি।’ দ্য ডেইলি টেলিগ্রাফ।