প্রথম নববর্ষ উদযাপন করল নিউজিল্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ড ২০১৪ সালের নববর্ষ উদযাপন করল। ‘ডেইলি মিরর’ জানিয়েছে, অকল্যান্ডের স্কাই টাওয়ারে বর্ণিল আতশবাজির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।
অকল্যান্ডবাসী রাস্তায় নেচে-গেয়ে এবং বর্ণিল আতশবাজি প্রত্যক্ষ করে নতুন বছরকে আমন্ত্রণ জানায়। এই সময় সমস্বরে তারা ‘শুভ নববর্ষ’ বলে একে অপরকে শুভ কামনা জানায়। প্রত্যক বছর অকল্যান্ডের স্কাই সিটি ক্যাসিনো নববর্ষের প্রথম ক্ষণটিকে স্মরণীয় করে রাখার জন্য বর্ণিল আতশবাজির আয়োজন করে থাকে।
এদিকে দুবাই পৃথিবীর সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনীর আয়োজন করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে যাচ্ছে। ডেইলি মিরর জানিয়েছে, দুবাইয়ে ৫৯ কিলোমিটার এলাকার ৪০০ ভিন্ন জায়গায় থেকে চার লাখ ৫০ হাজারের বেশি আতশবাজি ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। শতাধিক কম্পিউটারের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি পরিচালনা করা হবে।