প্রথম নারী উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস রিচার্ডসন
লুইস রিচার্ডসন

যু্ক্তরাজ্যের স্বনামখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী উপাচার্য হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক লুইস রিচার্ডসন। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। অক্সফোর্ডে ১২৩০ সালে উপাচার্য পদ চালু হওয়ার পর থেকে এ পদে এত দিন পর্যন্ত কোনো নারী নিয়োগ পাননি। সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ অধ্যাপক লুইস যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং স্কটল্যান্ডের সেইন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী লুইসের বয়স ৫৬ বছর। তিনি আগামী ১ জানুয়ারি থেকে সাত বছর মেয়াদে অক্সফোর্ডের উপাচার্য পদে নিয়োগ পাবেন।