প্রথম নারী ফার্স্ট মিনিস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিকোলা স্টারজনই স্কটল্যান্ডের জাতীয়তাবাদী দল স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপির) নতুন নেতা হতে যাচ্ছেন। তিনি স্কটল্যান্ডের প্রাদেশিক সরকারের ফার্স্ট মিনিস্টার ও দলটির নেতা অ্যালেক্স স্যামন্ডের স্থান নেবেন। দলটির নতুন নেতা নির্বাচনে স্টারজনই ছিলেন একমাত্র প্রার্থী। গত ১৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গণভোটে ৫৫ শতাংশ ভোট পড়ে স্বাধীনতার বিপক্ষে। তখন এ ভোটের জন্যই দীর্ঘদিন আন্দোলন করে আসা স্যামন্ড পদত্যাগের ঘোষণা দেন। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠেয় এসএনপির সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন নেতা হিসেবে স্টারজনের নাম ঘোষণা হবে। এসএনপির প্রধান হওয়ার সুবাদে তিনি হবেন স্কটল্যান্ডের প্রথম নারী ফার্স্ট মিনিস্টার। রয়টার্স