প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ কর্মজীবনে এমন কোনো কাজ নেই, যা বাদ রেখেছেন ভারতের পারভীন তালহা। গ্লাস সিলিং ভাঙার কাজ থেকে শুরু করে প্রথম শ্রেণীর সরকারি চাকরি করেছেন। তা-ও প্রথম মুসলিম নারী হিসেবে। পরবর্তী সময়ে হয়েছেন আইআরএস (ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস) কর্মকর্তা ও ইউপিএসসির (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) সদস্য। কেন্দ্রীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগেরও প্রথম নারী কর্মকর্তা ছিলেন মহীয়সী এই নারী। সরকারি চাকরিতে বর্ণাঢ্য কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ এবার পেলেন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’। গত শনিবার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে এই পুরস্কার নেন পারভীন। পিটিআই।