প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নতুন নেতা জেরেমি করবিন তাঁর প্রথম বড় নীতিগত ঘোষণায় রেলব্যবস্থা জাতীয়করণের কথা বলেছেন। ইনডিপেনডেন্ট পত্রিকায় গত রোববার প্রকাশিত মন্তব্যে তিনি বলেছেন, লেবার পার্টি ক্ষমতায় গেলে ‘জনগণের রেলওয়ে’ প্রতিষ্ঠা করবে। করবিন এতে বলেন, ‘আমরা জানি, ব্রিটিশদের মধ্যে একটি জনগণের রেলওয়ের জন্য ব্যাপক সমর্থন রয়েছে, যা হবে অধিকতর দক্ষ আর যাতে ভাড়া হবে আরও যৌক্তিক।’ ২০ বছর আগে রক্ষণশীল সরকার যুক্তরাজ্যের রেল পরিবহন সেবাকে বেসরকারি খাতে ফ্র্যাঞ্চাইজ ভিত্তিতে ভাগ করে দেয়। তবে বেসরকারি রেল কোম্পানিগুলোকে সরকার এখনো অনেক ভর্তুকি দেয়। ২০২০ ও ২০২৫ সালের মধ্যে পাঁচটি ফ্র্যাঞ্চাইজের মেয়াদ শেষ হবে।