প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইওয়ানে জন্ম নেওয়া প্রথম বড় আকারের পান্ডাশাবক ইউয়ান জাইকে গতকাল সোমবার জনসমক্ষে আনা হয়েছে। এ সময় মেয়েশাবকটিকে দেখতে রাজধানী তাইপে জড়ো হন হাজারো উৎসুক জনতা। একটি কাঠের তৈরি কাঠামোর ভেতর শাবকটি যখনকষ্ট করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন এর মা ইউয়ান ইউয়ানকে কচি বাঁশ চিবানোয় ব্যস্ত থাকতে দেখা যায়। ঘুমিয়ে যাওয়ার আগে প্রায় ৪০ মিনিট ধরে পান্ডাশাবকটি উপস্থিত লোকজনকে মন্ত্রমুগ্ধের মতো তার কাছে আটকে রাখে। তাইপে চিড়িয়াখানার মুখপাত্র বলেন, বাচ্চাটি ধীরে ধীরে সবল হয়ে উঠতে শুরু করেছে। এএফপি।