প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সে নিহত ব্রিটিশ ও অস্ট্রেলীয় সেনারা পুনরায় সমাহিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সে নিহত একদল ব্রিটিশ ও অস্ট্রেলীয় সেনাকে পুনরায় সমাহিত করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের ফমেলেস সমাধিক্ষেত্রে গত শনিবার তাঁদের যথাযথ সামরিক মর্যাদায় পুনরায় সমাহিত করা হয়। ফ্রান্সের ছয়টি গণকবর থেকে ২০০৮ সালে অন্তত ২৫০ জন ব্রিটিশ ও অস্ট্রেলীয় সেনার দেহাবশেষ উদ্ধার করা হয়। অজ্ঞাত পরিচয় ওই সেনাদেরই একদলকে ‘কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন’-এর নির্মাণাধীন স্মৃতি সমাধিতে পুনরায় সমাহিত করা হয়। ওই সেনারা ১৯১৬ সালে ফমেলেস যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছিলেন। পরে জার্মান সেনারা তাঁদের গণকবর দেয়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের পুনরায় সমাহিত করার জন্য নির্মাণাধীন ওই সমাধিটির শতকরা ৭০ ভাগ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। জুলাই মাসে নির্মাণকাজ সম্পূর্ণ শেষ হবে। আগামী মাসে অবশিষ্ট সেনার মরদেহ পুনরায় সমাহিত করা হবে। বিবিসি।