প্রথম মৃত্যুবার্ষিকীতে জ্যোতি বসুকে শ্রদ্ধায় স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রথম মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার পালিত হয়েছে। এ উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। গত বছর এই দিনে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। কলকাতার সল্ট লেকে জ্যোতি বসু যে বাড়িতে বাস করতেন, সেই ইন্দিরা ভবন গতকাল সাধারণের জন্য খুলে দেওয়া হয়। সকাল থেকে সেখানে অগণিত মানুষ প্রয়াত নেতাকে স্মরণ করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। ওই ভবনে পথের পাঁচালি সংস্থা অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে বাম রাজনৈতিক নেতারা জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জানান। লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ও সেখানে যান। তিনি বসুর স্মৃতিচারণা করে বলেন, ‘রাজ্যের আজকের অসহিষ্ণু রাজনৈতিক পরিস্থিতিতে জ্যোতি বসুর খুব প্রয়োজন ছিল।’