প্রথমবারের মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো অর্থ-সংক্রান্ত বিবরণ প্রকাশ করেছে ভ্যাটিকান ব্যাংক। সাম্প্রতিক বিভিন্ন কেলেঙ্কারির প্রেক্ষাপটে নিজেদের স্বচ্ছতা নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে গতকাল মঙ্গলবার এই হিসাব বিবরণী প্রকাশ করে ব্যাংকটি। আইওআর নামে পরিচিত দ্য ইনস্টিটিউট ফর ওয়ার্কস অব রিলিজিয়ন জানায়, ২০১২ সালে এর মুনাফা ছিল ১১ কোটি ৭০ লাখ, যা ২০১১ সালের মুনাফার চার গুণের বেশি। মানি লন্ডারিংয়ের অভিযোগে অতি সম্প্রতি ইতালি সরকার ভ্যাটিকান ব্যাংকের বিরুদ্ধে তদন্ত করে। চলতি বছর ব্যাংকটির মহাপরিচালক ও তাঁর উপপ্রধান চাকরি ছাড়তে বাধ্য হন। এএফপি।