প্রথমবারের মতো একটি আসনে জিতল গ্রিন পার্টি
ব্রিটেনের সাধারণ নির্বাচনে গ্রিন পার্টি এই প্রথমবারের মতো একটি আসন পেয়েছে। গতকালের নির্বাচনে সমুদ্রতীরবর্তী ব্রাইটন প্যাভিলন আসন থেকে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ও গ্রিন পার্টির নেত্রী ক্যারোলাইন লুকাস লেবার পার্টির প্রার্থীর চেয়ে পাঁচ হাজার ভোট বেশি পেয়ে জয়ী হন। জয়ে উল্লসিত ক্যারোলাইন বলেন, ব্রাইটন প্যাভিলন এলাকার ভোটাররা গ্রিন পার্টিকে জিতিয়ে ইতিহাস গড়েছে। সেখানের জনগণ রাজনীতির ওপর আস্থা রাখায় ক্যারোলাইন ধন্যবাদ জানান।ক্যারোলাইন লুকাস ভোটারদের উদ্দেশে বলেন, ‘গ্রিন পার্টি ও আমার ওপর আস্থা রাখায় সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভীতি প্রদর্শনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আশাবাদী রাজনীতির ওপর আস্থা স্থাপন করায় আপনাদের সবাইকে ধন্যবাদ।’এই জয়ের মাধ্যমে যুক্তরাজ্যে পরিবেশবাদী দল গ্রিন পার্টি আরও জোরালোভাবে আত্মপ্রকাশ করেছে। ইংল্যান্ড ও ওয়েলসের গ্রিন পার্টি আলাদা সংগঠন হলেও তাদের মধ্যে আদর্শিক মিল রয়েছে। এএফপি ও রয়টার্স।