প্রথমবারের মতো জরুরি হজসেবায় সৌদি নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি সপ্তাহে পবিত্র হজ সামনে রেখে মক্কা নগরীতে জরুরি ফোন কল গ্রহণে প্রথমবারের মতো সাতজন নারীকে নিযুক্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। কর্মক্ষেত্রে নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করার প্রচেষ্টারই একটি অংশ এ পদক্ষেপ।

এই সাত নারীকে নিযুক্ত করার মধ্য দিয়ে সৌদি আরবে প্রথম চালু হলো জরুরি কল সেন্টারের নারী শাখাও। এই নারীদের প্রায় সবাই কালো নিকাব পরিহিত। দেশটির জনগোষ্ঠীর প্রায় অর্ধেক নারী। তাঁরা ঐতিহ্যগতভাবে ঘরের ভেতর অবস্থান করতে অভ্যস্ত। তবে সরকার তাঁদের শিক্ষা ও কর্মক্ষেত্রে আরও বেশি অংশগ্রহণের সুযোগ দিচ্ছে।

কর্মকর্তারা জানান, কল সেন্টারে নিযুক্ত ওই সাত নারী সেবাগ্রহীতাদের টেলিফোন কল গ্রহণ করে তাঁদের অবস্থান নির্ণয় ও অনুরোধের বিষয় যাচাই করবেন। অগ্নিকাণ্ড, অপরাধ, অসুস্থতা বা যানজটের মতো জরুরি পরিস্থিতিতে পবিত্র মক্কা নগরজুড়ে মানুষেরা এই নারীদের শরণাপন্ন হতে পারবেন। জরুরি ফোনকল গ্রহণ করে তাঁরা প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবেন।