প্রদর্শিত হবে ‘লর্ড অব দ্য ফ্লাইজ’র পাণ্ডুলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেলজয়ী ব্রিটিশ ঔপন্যাসিক উইলিয়াম গোল্ডিংয়ের কালজয়ী উপন্যাস লর্ড অব দ্য ফ্লাইজ-এর পাণ্ডুলিপি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বোডেলিয়ান লাইব্রেরিতে প্রদর্শন করা হবে। এই খ্যাতিমান লেখকের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এ আয়োজন। যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা ফেবার অ্যান্ড ফেবারের সম্পাদক চার্লস মনটিয়েথ লর্ড অব দ্য ফ্লাইজ-এর পাণ্ডুলিপি পড়ে দেখার আগে ১০ জন প্রকাশক বইটি প্রকাশে অস্বীকৃতি জানিয়েছিলেন। জনমানবশূন্য একটি দ্বীপে একদল ব্রিটিশ বালকের আটকে পড়ার পটভূমিতে এই উপন্যাস রচিত।গোল্ডিংয়ের মেয়ে জুডি কারভার বলেন, চার্লস বলেছিলেন উপন্যাসটির গল্প শুরু থেকেই সত্যিকার অর্থে তাঁর মন কেড়ে নিয়েছিল। বিবিসি।