প্রধান চার প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে এবার ১২ জন প্রার্থী হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো:আমর মুসা: তিনি মিসরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আরব লিগের সাবেক প্রধান। সমর্থকেরা আমর মুসাকে একজন অভিজ্ঞ রাজনীতিক ও কূটনীতিক হিসেবে বর্ণনা করলেও নিন্দুকেরা তাঁকে গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের সমর্থক মনে করে। আহমেদ শফিক: সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের অধীনে দায়িত্ব পালনকারী সর্বশেষ প্রধানমন্ত্রী। তাঁর নির্বাচনী প্রচারণার মূলমন্ত্র ছিল স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলার উন্নতি। মোহাম্মদ মুরসি: মুসলিম ব্রাদারহুডের নেতা। তিনি ব্রাদারহুডের দ্বিতীয় পছন্দের প্রার্থী। প্রথম প্রার্থী অযোগ্য ঘোষিত হওয়ার পর তাঁকে বেছে নেয় দলটি। আবদেল মোনেইম আবুল ফুতু: মুসলিম ব্রাদারহুডের সাবেক জ্যেষ্ঠ সদস্য। মধ্যপন্থী স্বতন্ত্র প্রার্থী আবুল ফুতু নিজেকে জনতার প্রার্থী হিসেবে বর্ণনা করেছেন। হামদিন সাব্বাহি: পার্লামেন্টের সাবেক সদস্য ও দীর্ঘদিন ধরে মানবাধিকার আন্দোলনের কর্মী। বামপন্থী ভোটাররা তাঁর সমর্থক। খালেদ আলী: সর্বকনিষ্ঠ প্রার্থী। তিনি শ্রমবিষয়ক আইনজীবী ও মানবাধিকারকর্মী। সেলিম আল-আবা: একজন ইসলামি চিন্তাবিদ। মুসলিম-খ্রিষ্টান সংলাপ নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। হিশাম আল-বাসতাউইসি: বামপন্থী তাগামমু দলের দাপ্তরিক প্রার্থী। পেশায় বিচারক। ৬ এপিলের বিপ্লবী গ্রুপ তাঁর প্রতি সমর্থন দেওয়ায় তিনি স্বতন্ত্র ভোটারদের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন।আবদুল এজ্জ আল-হারিরি: সোশ্যালিস্ট পপুলার অ্যালায়েন্স পার্টির প্রার্থী। সামাজিক ন্যায়বিচার ও সম্পদ পুনর্বণ্টনের দীর্ঘদিনের সমর্থক। এএফপি।