প্রধানমন্ত্রিত্ব হারাচ্ছেন অ্যাবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টনি অ্যাবট
টনি অ্যাবট

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর পদ হারাচ্ছেন টনি অ্যাবট। ক্ষমতাসীন দল লিবারেল পার্টির প্রধানের পদ হারানোয় প্রধানমন্ত্রীর পদও হারাতে হচ্ছে তাঁকে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ম্যালকম টার্নবুল। ম্যালকম গতকাল সোমবারের ভোটাভুটিতে অ্যাবটকে হারিয়ে লিবারেল পার্টির প্রধানের পদ পান। ম্যালকমের পক্ষে ৫৪ ভোট পড়ে। অ্যাবট পান ৪৪ ভোট। এখন গভর্নর জেনারেলের কাছে পদত্যাগপত্র পাঠাবেন অ্যাবট। গতকাল দলটির উপনেতাও নির্বাচন করা হয়েছে। নতুন উপনেতা নির্বাচিত হয়েছেন জুলি বিশপ।
বিবিসি