প্রধানমন্ত্রী কোনো প্রতিশ্রুতি দিলেন না মমতাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকিকে কার্যত আমলই দিলেন না ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভারতের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন মাথায় রেখে গত ২১ এপ্রিল মমতা কেন্দ্রীয় সরকারকে এই বলে হুমকি দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের কাছে পাওনা ঋণের সুদ ২২ হাজার কোটি রুপি হয় মওকুফ করতে হবে, কিংবা তিন বছরের জন্য সুদ প্রদান স্থগিত রাখতে হবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য দিতে হবে আর্থিক প্যাকেজ। এ জন্য মমতা কেন্দ্রীয় সরকারকে ১৫ দিন সময়ও দিয়েছিলেন। সামনে রাষ্ট্রপতির নির্বাচন। বর্তমানে কংগ্রেসের যে হাল তাতে মমতার সমর্থন ছাড়া কংগ্রেসের পক্ষে তাদের প্রার্থীকে জিতিয়ে আনা কঠিনই হবে। কংগ্রেসের এই দুর্বলতার দিকটি ভেবেই মমতা চাপ দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের ওপর। প্রধানমন্ত্রী অবশ্য মমতার বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই সাড়া দিয়ে শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে মমতার সঙ্গে এক বৈঠকে বসেন। কিন্তু সেই বৈঠক কার্যত ব্যর্থ হয়। প্রধানমন্ত্রী সুদ মওকুফ বা তিন বছরের জন্য সুদ প্রদান স্থগিত রাখার কোনো প্রতিশ্রুতি দেননি।