প্রধানমন্ত্রী পদে বিরোধীদের একটি নাম চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী পদে দুটি নাম মনোনীত করেছে পাকিস্তানের বিরোধী দলগুলো। তবে তাঁদের মধ্যে একজনকে নিয়ে আইনি জটিলতা রয়েছে। এ কারণে তাঁর জায়গায় অন্য কাউকে মনোনয়ন নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা চৌধুরী নিসার আলী খান গত মঙ্গলবার এ কথা জানিয়েছেন।পাকিস্তান মুসলিম লিগের (পিএমএলএন-এন) প্রধান নওয়াজ শরিফের উপস্থিতিতে চৌধুরী নিসার সাংবাদিকদের জানান, প্রার্থী মনোনয়ন নিয়ে শুধু পিএমএলএন-এনের মধ্যেই মতৈক্য হয়নি, বিরোধী দলগুলোর মধ্যেও হয়েছে। তবে তিনি বলেন, সম্ভাব্য মনোনীত দ্বিতীয় প্রার্থীকে নিয়ে জটিলতা রয়েছে। অবসরপ্রাপ্ত এই বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শর্ত পূরণে ব্যর্থ। চৌধুরী নিসার বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হবে। কয়েক দিনের মধ্যে নতুন কাউকে মনোনীত করার ব্যাপারে সিদ্ধান্ত হবে এবং পরে চূড়ান্তভাবে মনোনীত দুজনের নাম প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।চৌধুরী নিসার আরও বলেন, বেলুচিস্তান ও সিন্ধে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো প্রশ্নে জটিলতা রয়েছে। ডন।