প্রধানমন্ত্রী হতে চান সেইজি মায়েহারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অংশ নিতে যাচ্ছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেইজি মায়েহারা। জাপানের সংবাদ সংস্থা জিজি নিউজের খবরে গতকাল সোমবার এ কথা বলা হয়। খবরে আরও বলা হয়, প্রধানমন্ত্রী পদে সাম্প্রতিক জরিপে সম্ভাব্য সবচেয়ে জনপ্রিয় প্রার্থী বর্তমান অর্থমন্ত্রী ইয়োশিহিকো নোদার নির্বাচিত হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। রয়টার্স।