প্রবীণ মার্কিন সিনেটর ড্যানিয়েল আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সিনেটে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী ডেমোক্র্যাট সিনেটর ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর যোদ্ধা ড্যানিয়েল ইনাউয়ি আর নেই। গত সোমবার ৮৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। প্রশান্ত মহাসাগরীয় হাওয়াই দ্বীপ কেন্দ্রীয় সরকারে যোগ দেওয়ার পর ১৯৬২ সাল থেকে হাওয়াইয়ের সিনেটর ছিলেন ড্যানিয়েল। জাপানি বংশোদ্ভূত আমেরিকান ড্যানিয়েল ২০০০ সালে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে সম্মানসূচক কংগ্রেশনাল মেডেল পান। ড্যানিয়েলের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা দেখা দেওয়ায় সম্প্রতি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।ড্যানিয়েল কেন্দ্রীয় ব্যয় তদারকের জন্য শক্তিশালী সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির চেয়ারম্যান ছিলেন। প্রয়াত সিনেটর রবার্ট বায়ার্ডের পর সবচেয়ে বেশি সময় ধরে সিনেটরের দায়িত্ব পালন করায় ২০১০ সাল থেকে তিনি সিনেটের প্রেসিডেন্ট প্রো টেম্পোর ছিলেন। পশ্চিম ভার্জিনিয়ার সিনেটর রবার্ট বায়ার্ড ৯২ বছর বয়সে ২০১০ সালে মারা যান। তিনি সিনেটর হিসেবে ৫১ বছর দায়িত্ব পালন করেছিলেন।ড্যানিয়েল ইনাউয়ির মৃত্যুতে শোক প্রকাশ করে প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের দেশ একজন সত্যিকারের আমেরিকান বীরকে হারাল।’ এএফপি।