প্রবীণতম ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হলেন নিউইয়র্কের ১১১ বছর বয়সী আলেকজান্দার ইমিচ৷ এর আগে সবচেয়ে বয়স্ক ব্যক্তি ইতালির আরতুরো লিকাতা (১১১) গত ২৪ এপ্রিল মারা যান৷ পরে ইমিচ বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির তকমা লাভ করলেন৷ ১৯০৩ সালে পোল্যান্ডে জন্ম নেওয়া আলেকজান্দার ইমিচ এখন নিউইয়র্কে থাকেন৷ ১৯৫০ সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন৷ তিনি মনে করেন, দীর্ঘজীবী হওয়ার কারণ তাঁর জিন (বংশগতির ধারক)৷ বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হলে কি হবে, বিশ্বে তাঁর চেয়ে প্রবীণ মানুষ রয়েছেন ৬৬ জন৷ এঁরা সবাই নারী৷ জাপানের নারী মিসাও ওকাওয়ার বয়স ১১৬ বছর৷ রয়টার্স৷