প্রমোদতরী কনকর্ডিয়ায় উদ্ধার তৎপরতা আবারও স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির বিলাসবহুল প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়া ডুবে যাওয়ার এক সপ্তাহের বেশি সময় পর গতকাল রোববার উদ্ধার অভিযান আবারও স্থগিত করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ২০ জন।ইতালির নাগরিক প্রতিরক্ষা সংস্থার কর্মকর্তা ফ্রান্সেসকা মাফিনি বলেন, একপাশে কাত হয়ে অর্ধনিমজ্জিত ওই প্রমোদতরীর অবস্থান আবারও পরিবর্তিত হওয়ায় ডুবুরিরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধান-তৎপরতা বন্ধ করতে বাধ্য হন। স্থানীয় সময় বেলা দেড়টায় সন্ধান তৎপরতা বন্ধ করে দেওয়া হয়। এএফপি।